
চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী জাহানারা সাবেরের সাথে এ্যাড ভিশন বাংলাদেশ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং পরিবেশবাদী সংগঠন এ্যাডভিশন বাংলাদেশের উপদেষ্টা জাহানারা সাবেরের সাথে ওনার বাসভবনে এ্যাডভিশন বাংলাদেশের নেতৃবৃন্দেরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সঙ্গীতশিল্পী মাসুদ রানা, রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রার সভাপতি সাজমিন কনিকা, এ্যাডভিশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আন্তর্জাতিক বৌদ্ধ উন্ননয়ন সংস্থা ও আনন্দ বার্তা সম্পাদক ও প্রকাশক জেবিএস আনন্দবোধি ভিক্ষু স্বপ্নযাত্রার সেক্রেটারি রাকিব উদ্দিন চৌধুরী।
এ সময় জাহানারা সাবের কে এডভিশনের পক্ষ থেকে একটি গাছের চারা উপহার দেন।
![]()









