- - -

সাব্রুম – আগরতলাগামী ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত 

Print News

সাব্রুম – আগরতলাগামী ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত

 

ভারতের ত্রিপুরার সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি সংগঠিত হয়েছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) সকালে শান্তির বাজার রেলস্টেশন থেকে কিছুদূরে। ঘটনার বিবরণে প্রকাশ, এদিন সকালে সাব্রুম – আগরতলাগামী ট্রেনটি চলাচলের সময় রেললাইনে কাটা পড়েন একব্যক্তি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। পরে তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। মৃত ব্যক্তির নাম লক্ষণ বৈদ্য (৭৫)। তাঁর বাড়ি শান্তির বাজার মহকুমার গার্ধাং এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa