- - -

সুনামগঞ্জে ৮ বছরের শিশুকে যৌন হয়রানি যুবক আটক

Print News

সুনামগঞ্জে ৮ বছরের শিশুকে যৌন হয়রানি
যুবক আটক

সুনামগঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের এক শিশুকে মুখ বেঁধে যৌন হয়রানি করেছে ৪০ বছর বয়সের এক যুবক। পরে ভিকটিমের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জিয়াউর রহমানকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের তাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসামী ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

ভিকটিমের চাচা জানান, অভিযুক্ত যুবক তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে মুখ বেঁধে যৌন হয়রানি করেছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, ৮ বছরের এক শিশু যৌন হয়রানি শিকার হয়েছে এমন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক এসআই বিশ্বজিৎ কে ঘটনাস্থলে প্রেরণ করি। পরে পাষণ্ড আসামীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এবং যৌন হয়রানির শিকার শিশুটিকে উদ্ধার করে আমি নিজে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে এসেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa