- - -

একই দিনে ২টি গাঁজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল মেলাঘর থানা

Print News

একই দিনে ২টি গাঁজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল মেলাঘর থানা

 

ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার মেলাঘর এলাকায় বুধবার (২৮ জানুয়ারি ) নেশার বিরুদ্ধে একই দিনে ২টি পৃথক অভিযানে ব্যাপক সাফল্য পেল মেলাঘর থানা। একদিকে বিপুল পরিমান শুকনো গাঁজা উদ্ধার। অপরদিকে গাঁজা কাটিং অভিযানের মাধ্যমে ফলন্ত গাঁজা গাছ ধ্বংস ২টি অভিযানই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে্। পুলিশ সূত্রে প্রকাশ, মেলাঘর থানার তৈবান্দাল ফাঁড়ির অন্তগর্ত গামাইছড়া এলাকার গভীর জঙ্গলে মেলাঘর থানার পুলিশ, টিএসআর ও সিআরপিএফ বাহিনীর যৌথ অভিযানে ২০৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, মেলাঘর থানার শেষ সীমানার দুলঙ্গা এলাকায় পৃথক একটি অভিযানে ফলন্ত গাঁজা কাটিং ধ্বংস করা হয়। সেখানে প্রায় ২০টি প্লটে গড়ে ওঠা মোট ১লক্ষ ৪২ হাজার গাঁজাগাছ কেটে নষ্ট করা হয়েছে। এই ২টি অভিযানের নেতৃত্বে ছিলেন মেলাঘর থানার এসআই সুবীর সাহা, তাঁর সঙ্গে ছিল টিএসআর ও সিআরপিএফ বাহিনী। সফল এই নেশাবিরোধী অভিযানের জন্য স্থানীয় জনসাধারণ পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa