- - -

চরভদ্রাসনে চর হাজিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং গোলাপবাগ তারার মেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Print News

চরভদ্রাসনে চর হাজিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং গোলাপবাগ তারার মেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনের চর হাজিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং গোলাপবাগ তারার মেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার জনাব জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো: মাকসুদুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজিজুর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর হাজিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাহরুল হক।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa