- - -

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ মোদি- মমতার 

Print News

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ মোদি- মমতার

 

বুধবার (২৮ জানুয়ারি ) সকালে বারামতী যাওয়ার পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এসসিপি নেতা অজিত পাওয়ার। মৃত্যু হয়েছে ওই চার্টার্ড বিমানটিতে থাকা বাকি ৪ জনের ও। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। এদিন সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ” শ্রী অজিত পাওয়ারজি ছিলেন একজন জননেতা, যাঁর তৃণমূল স্তরে শক্তিশালী সংযোগ ছিল। মহারাষ্ট্রের জনগণের সেবায় অগ্রণী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়ে তাঁর জ্ঞান এবং দরিদ্র ও বঞ্চিতদের ক্ষমতায়নের প্রতি তাঁর আবেগ ও ছিল উল্লেখযোগ্য। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি। ” অপরদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে বলেন, ” অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা বুধবার (২৮ জানুয়ারি ) সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই ঘটনা একটি বিরাট ক্ষতি। তাঁর কাকা শরদ পাওয়ারজি সহ তাঁর পরিবার এবং প্রয়াত অজিতজির সকল বন্ধু ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা। এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa