
পশ্চিমবঙ্গের আনন্দপুর অগ্নিকান্ডে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক ঘোষণা করল রাজ্য সরকার
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকান্ডে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। দেহ বা দেহাংশের শনাক্তরণ হলেই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হবে। আনন্দপুরের অগ্নিকান্ডে এখনও পর্যন্ত ১১ জনের মৃতের খবর সামনে এসেছে। নিখোঁজ ১৫ জনের অধিক। পুলিশ সূত্রে প্রকাশ, এখন পর্যন্ত ১৪ জনের পরিবারের তরফে নিখোঁজ অভিযোগ তাঁদের কাছে এসেছে। আদালত থেকে ডিএনএ পরীক্ষার অনুমতি চাওয়া হবে, তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেহের নমুনা মিললে পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। ফিরহাদ হাকিম বলেন, ” মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। ডেথ সার্টিফিকেট পাওয়ার পরই আর্থিক সাহায্য করা হবে। ভয়াবহ আগুন। দুঃখজনক ঘটনা। অনেকজন মানুষ মারা গিয়েছেন। দমকল ও পুলিশ তদন্ত করছে। যে দেহগুলি পাওয়া গিয়েছে, তা ফরেন্সিকে পাঠানো হয়েছে। সেগুলি শনাক্ত করা হয়নি। নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। ” তবে এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। ডিএনএ পরী পরীক্ষা কিছুটা সময় সাপেক্ষ। ডিএনএ পরীক্ষা করতে গেলে নিয়ম মেনে আদালতের কাছে অনুমতি নিতে হয়। সেই অনুমতি মেলার পর নমুনা পরীক্ষা করা হয়। পুলিশ সেই অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হবে। অপরদিকে এই অগ্নিকান্ডে ২টি মামলা রুজ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, নাজিরাবাদে ভস্মীভূত ডেকরেটসের গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করল পুলিশ। গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগে গ্রেফতার হলেন তিনি।
![]()









