
সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে উপবৃত্তি প্রদান
কারিতাস খুলনা অঞ্চল কতৃক আইডিপিডিসি প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর অফিসের উদ্যোগে ক্যাথলিক চার্চ সাতক্ষীরা মিশন হলরুমে ছাত্র -ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন
মি: ধীমান রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, আইডিপিডিসি প্রকল্প, সাতক্ষীরা । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেভা: ফা: ডমিনিক সরকার, সিএসসি, সাতক্ষীরা ধর্মপল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঃ গোবিন্দ দাশ ফেডারেশন সভাপতি । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএ মি: মিলন সেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে পরামর্শ প্রদান করেন। তাদের ভবিষ্যৎ স্বপ্নের কথা শোনেন এবং স্বপ্ন পুরনের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, ক্যালকুলেটর ও এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পুরনের জন্য প্রত্যেকে ২০০০ হাজার টাকা করে নগদ প্রদান করেন।
![]()









