- - -

সিএমপির ৯ ট্রাফিক ইন্সপেক্টরকে (টিআই) বদলি

Print News

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ ট্রাফিক ইন্সপেক্টরকে (টিআই) বদলি করা হয়েছে।
গতকাল ৯ সেপ্টেম্বর সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারিশ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, পাঁচলাইশ এলাকার টিআই মো. তারিকুল আলমকে সল্টগোলায় বদলি করা হয়েছে। একইভাবে সল্টগোলা এলাকার টিআই সুভাষ চন্দ্র দে‘কে পেট্রোল ইন্সপেক্টর (পিআই) ডবলমুরিং, আউটার রিং রোড এলাকার টিআই ছামিউর রহমান খানকে পিআই কোতোয়ালী, মুরাদপুর এলাকার টিআই বশিরুল ইসলামকে টিআই পাঁচলাইশ, প্রবর্তক এলাকার টিআই উত্তম কুমার দেবনাথকে টিআই মুরাদপুর, আকবরশাহ এলাকার পিআই মো. কামরুজ্জামান রাজকে টিআই মোহরা, ডবলমুরিং থানার পিআই এম ইসরাফিল মজুমদারকে টিআই আউটার রিং রোড, পাহাড়তলী এলাকার পিআই মো. মাবিয়ান মিঞাকে টিআই প্রবর্তক এবং কোতোয়ালী থানা এলাকার পিআই মো. আশিকুর রহমানকে সিএমপির সদর দপ্তরের ট্রাফিক কন্ট্রোল রুমে বদলি করা হয়েছে।
এর আগে ২০ আগস্ট সিএমপির ছয় থানায় টিআই ও পিআই বদলানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa