- - -

শায়েস্তাগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী সফিক ভান্ডারীর নাতিনের প্রথম শুভ জন্মদিন পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Print News

শায়েস্তাগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী সফিক ভান্ডারীর নাতিনের প্রথম শুভ জন্মদিন পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরে স্টেশন রোড এলাকায় মেসার্স গাউছিয়া কসমেটিক্স স্টোরের প্রোপ্রাইটর ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফিক মিয়া ভান্ডারী স্নেহ নাতিন সারাখান আয়াত এর প্রথম শুভ জন্মদিন পালন উপলক্ষ্যে কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফিক মিয়া ভান্ডারীর তিন কন্যা ও এক ছেলে মধ্যে প্রথম কন্যা মোছাঃ শান্ত আক্তার রিপা মাধবপুর উপজেলার হরষ পুর এলাকার সুইজারল্যান্ড প্রবাসী মোঃ আফজাল খান এর সাথে বিবাহ বন্ধন হয় এবং তার প্রথম কন্যা দু’টি সন্তান জন্ম নেয়। এর মধ্যে স্নেহ বড় নাতি মোঃ ইমতিয়াজ খান এবং স্নেহ ছোট নাতিন মোছাঃ সারাখান আয়াত ২০২২ সালে ৯ সেপ্টেম্বর জন্ম লাভ করে। উক্ত শুভ জন্মদিন পালন ৯ সেপ্টেম্বর কদমতলী গ্রামে নিজ বাড়িতে সকাল থেকে অসংখ্য মাদ্রাসা ছাত্র , হাজেজ , ইমাম- মোয়াজ্জিনকে দিয়ে মুর্দাদের জন্য কোরআন খতম ও পারিবারিক কবর জেয়ারত করেন । যোহর নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া শেষে রাত ৯টায় নানা সফিক মিয়া ভান্ডারী ছোট স্নেহ নাতিন সারাখান আয়াতকে শুভ জন্ম দিনের কেক কাটছেন । কেক কাটা শেষে সারাখান আয়াত এর জন্য সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । শুভ জন্ম দিনে কেক কাটা সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল , ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম শিবলু , জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবদুল্লাহ সরদার , হবিগঞ্জের ঠিকাদার মোঃ গোলাম ফারুক , বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম তালুকদার , লাল মিয়া ভান্ডারী , হাজী আব্দুর রহিম , আব্দুল হাই , নুরুল হক বাবুল প্রমূখ ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa