- - -

সুনামগঞ্জে বিপুল পরিমান শিষা বুলেটসহ আটক ১

Print News

সুনামগঞ্জে বিপুল পরিমান শিষা বুলেটসহ আটক ১

 

সুনামগঞ্জে র‌্যাব- ৯ সিপিসি ৩ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমান শটগানে ব্যবহৃত প্রাণঘাতী শিষা বুলেটের চালানসহ একজনকে আটক করা হয়েছে।

রবিবার বিকালে সুনামগঞ্জ সদর উপ‌জেলার আব্দুজ জহুর সেতু এলাকা থেকে এসব আটক করা হয়।

র‌্যাব-৯ সি‌পিসি ৩ সুনামগঞ্জ এর অ‌ধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাঈন সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর অভিযানিক দল নিশ্চিত হয়, সড়কপথে আগ্নেয়াস্ত্রের ব্যবহৃত বুলেট পাচার হচ্ছে। বিকালে আব্দুজ জহুর সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানো হলে এক‌টি কাভার্ড ভ‌্যান থে‌কে প্লা‌ষ্টিকে মোড়ানো ক‌য়েক‌টি প‌্যাকেট জব্দ করা হয়। যেখানে আনুমানিক ২৫০ পিস শিষা বুলেট রয়েছে।এসময় ভ্যান চালককে আটক করে র‌্যাব ৯ এর অভিযানিক দল। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব ৯ এর কর্মকর্তা।

নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ ও অপরাধমূলক কাজ সংগঠিত করতে এই প্রাণঘাতী বুলেট চোরাইপথে দেশে প্রবেশ করা হতে পারে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থার গোয়েন্দা বিভাগ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa