- - -

তিনি অর্থবিত্তে বড় ছিলেন না কিন্তু মনুষত্বের বিষয়-আসয়ে বড়লোক ছিলেন

Print News

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এবং বিজয়’৭১ এর যৌথ
ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া স্মরণে শোক সভায় বক্তারা

তিনি অর্থবিত্তে বড় ছিলেন
না কিন্তু মনুষত্বের বিষয়-আসয়ে বড়লোক ছিলেন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এবং বিজয়’৭১ এর যৌথ উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত, সংগঠনের চেয়ারম্যান সদ্য প্রয়াত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া স্মরণে শোক সভা আজ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে ও গনমাধ্যম কর্মী রতন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক কলামিস্ট ড. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুল ভৌমিক, নাজিরহাট পৌরসভার মেয়র এ.কে জাহিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, বীর মুক্তিযোদ্ধা মাদল চন্দ্র বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, সজল চৌধুরী, বিজয়’৭১ এর সভাপতি মো. জসিম উদ্দীন চৌধুরী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব লায়ন ডা. আর.কে রুবেল। আরো বক্তব্য রাখেন কলামিস্ট শ্রী কমলেশ ধর, অমর কান্তি দত্ত, ডা. মনির আজাদ, ডা. এস.কে পাল সুজন, মো. আনিসুর রহমান ফরহাদ, উত্তর কুমার দে। উপস্থিত ছিলেন রূপনা দাশ, সাংবাদিক জুবায়ের, পূরবী বড়–য়া, সমীরন পাল, জসিমুল হক চৌধুরী, রেহেনা আহমেদ মনি, ফাতেমা আক্তার ডলি, রুজি চৌধুরী, শীলা চৌধুরী, সংগঠক নাসির উদ্দিন হাওলাদার, সুজন নাথ হাজারী, রিংকু ভট্টাচার্য্য, শবনম ফেরদৌসী, শাহীন ফেরদৌসী, আলপনা মুৎসুদ্দী, পম্পী দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, জীবনটাকে লম্বায় বড় করা যায় না, পরিধিতে বাড়ানো প্রয়োজন। ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া যতটুকু জীবন ছিলেন তা লম্বায় বরণ করতে পারেননি কিন্তু উনার কৃতকর্মের মাধ্যমে জীবনের পরিধিকে বাড়িয়েছিলেন অনেকবেশি। আমাদের দেশে যার অঢেল টাকা সেই বড়লোক। মনুষত্বের বিষয়-আসয় নয়। কিন্তু প্রকৃতপক্ষে ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া অর্থবিত্তে বড় ছিলেন না কিন্তু মনুষত্বের বিষয়-আসয়ে বড়লোক ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa