
ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৯ মাওবাদীর
শুক্রবার (২৩ জানুয়ারি ) ভারতের ছত্তিশগড়ে আরও ৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। ধামতারি জেলা পুলিশের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার দাম সব মিলিয়ে ছিল ৪৭ লক্ষ টাকা। রায়পুর রেন্জের আইজিপি অমরেশ মিশ্র জানান, আত্মসমর্পণকারী ৯ জনের মধ্যে ৭ জনই মহিলা। তাঁরা সকলেই ওড়িশার নাগরি ও সীতা নদী এরিয়া কমিটির সক্রিয় সদস্য ছিলেন। দীর্ঘদিন জঙ্গল জীবন ও মাওবাদী আদর্শে হতাশ হয়েই তাঁরা মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের পুনর্বাসন নীতি তাঁদের আত্মসমর্পণে বড় ভূমিকা নিয়েছে।
![]()









