- - -

মঙ্গলদৈয়ে একই রাতে ১৬ টি মন্দিরে ভাঙচুর, এলাকায় আতংক

Print News

মঙ্গলদৈয়ে একই রাতে ১৬ টি মন্দিরে ভাঙচুর, এলাকায় আতংক

 

আসামরাজ্যের মঙ্গলদৈ শহরের একাধিক এলাকায় বুধবার (২১ জানুয়ারি ) গভীর রাতে দুস্কৃতীরা পরপর মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর চালায়। এই ঘটনায় গোটা মঙ্গলদৈ জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা চেরেং মন্দির, গেরীমারী কালী মন্দির, নোয়ানদী কালী মন্দির সহ মোট ১৬টি মন্দিরে হামলা চালায়। মন্দিরগুলিতে স্থাপিত প্রতিমা ভেঙে তছনছ করে দেওয়া হয়। কোথাও কোথাও মন্দির প্রাঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলার চিহ্ন পাওয়া গেছে, যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বিভিন্ন মন্দিরে ধর্মপ্রাণ মানুষ ভিড় জমান। তাঁরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তোলেন। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই ভাঙচুর চালানো হয়েছে এবং এর মাধ্যমে ধৰ্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। খবর পেয়েই মঙ্গলদৈ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa