- - -

নব পন্ডিত বিহারে চীবর দান উদযাপন কমিটি গঠন

Print News

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক পরিচালিত, চট্টগ্রাম বৌদ্ধদের প্রাণকেন্দ্র কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে শুভ প্রবারণা প‚র্ণিমা ও দানোত্তোম শুভ কঠিন চীবর দান উৎযাপন পরিষদ গঠন কল্পে গত ৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাত্বিত সংঘের সহ সভাপতি শ্রীমৎ বুদ্ধপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথম পর্বে- বিগত ২০২২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রবারণা ও শুভ কঠিন চীবর দানের চ‚ড়ান্ত হিসাব নিকাশ পেশ করেন বিগত কমিটির অর্থ সম্পাদক বাপ্পী কুমার বড়য়া। ২য় পর্বে ২০২৩ খ্রিস্টাব্দের আসন্ন শুভ প্রবারণা ও দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎযাপন পরিষদ গঠন করা। সভাপতি সহ বিষয় নিবার্চনী কমিটির ৭ জন সদস্যরা, যথাক্রমে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের নাম নির্বাচন করে সভায় উত্থাপন করেন।
সভাপতি হিসাবে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের অর্থ সম্পাদক রবীন্দ্র লাল বড়য়া, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটির সদস্য সত্যেন্দ্র বড়য়া (সত্য) ও অর্থ সম্পাদক হিসাবে সংগঠক লায়ন ছোটন বড়য়ার নাম ঘোষণা করেন। সভায় উপস্থিত থেকে নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের অধ্যক্ষ, প্রফেসর ড. উপানন্দ মহাথের, শ্রীমৎ শ্রদ্ধানন্দ থের, ভদন্ত দীপানন্দ ভিক্ষু, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, ডাক্তার মৃনাল কান্তি বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া, বিনয় ভ‚ষণ বড়য়া, স্বদেশ কুসুম চৌধুরী, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ, অঞ্চল কুমার তালুকদার, কাজল কান্তি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রুপায়ন বড়ুয়া, পুষ্পেন বড়য়া কাজল, উপাধ্যক্ষ সুব্রত বরণ বড়য়া, অনুজ কুমার বড়য়া, মৃদুল কান্তি বড়ুয়া, ডা. দিবাকর বড়ুয়া, অসীম কুমার বড়ুয়া, মিসেস চম্পাকলি বড়ুয়া, অধ্যাপক বিপ্লব বড়ুয়া, অলক বড়ুয়া, দীপেন বড়ুয়া, বাপ্পি বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, মিন্টু বড়ুয়া, সমিরন বিকাশ বড়ুয়া, বিশ্বজিত বড়ুয়া, প্রণবরাজ বড়ুয়া, মৃদুল বড়ুয়া, রোটারিয়ান অমরেশ বড়ুয়া, কৃষানু বড়ুয়া, কুনাল বড়ুয়া, বনরূপ বড়ুয়া অমি প্রমুখ। সভায় অভিব্যক্তি প্রকাশ করেন নব নির্বাচিত সভাপতি রবীন্দ্র লাল বড়ুয়া, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র বড়য়া(সত্য) ও অর্থ সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa