- - -

কাশ্মীরে কাটিহারে জঙ্গলে ঘাঁটি গেড়ে জইশ জঙ্গি, গুলির লড়াইয়ে ৭ জওয়ান আহত

Print News

কাশ্মীরে কাটিহারে জঙ্গলে ঘাঁটি গেড়ে জইশ জঙ্গি, গুলির লড়াইয়ে ৭ জওয়ান আহত

 

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কাটিহারে জঙ্গি অভিযানে আহত হলেন ৩ সেনা আধিকারিক। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার (১৮ জানুয়ারি ) সকালে নিদিষ্ট এলাকায় “অপারেশন ত্রাশি” চালায় সেনা। গভীর জঙ্গলে লুকিয়ে ঘাঁটি গেড়ে জওয়ানদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় সন্ত্রাসবাদীরা। তখনই আহত হয়েছেন ৭ সেনা জওয়ান। কাটিহারের গভীর জঙ্গলে ৩ জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে রবিবার (১৮ জানুয়ারি ) খবর পায় সেনা। এরপরেই ওই এলাকায় অপারেশন শুরু করা হয়। সেনার ” হোয়াইট লাইট কর্পস” এই অভিযান চালায়। জঙ্গলের একটি নিদিষ্ট এলাকা ঘিরে ফেলতেই পাল্টা হামলা করে ২ থেকে ৩ জন পাক মদতপুষ্ট জঙ্গি। গুলি ছোড়ার পাশাপাশি তারা গ্রেনেড ছোড়ে জওয়ানদের লক্ষ্য করে। অপারেশনের শক্তি বাড়াতে সেনার পাশাপাশি সিআরপিএফ এবং পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় ২ পক্ষের ধুন্ধুমার গুলির লড়াই। সেই সময় বোমার স্প্রিন্টারে আহত হন ৭ সেনা। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। অপারেশন এখনও অব্যাহত রয়েছে বলেই জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa