- - -

কলেজ ছাত্রীর আত্মহত্যা

Print News

পছন্দের কলেজে ভর্তি না করায় পরিবারের ওপর অভিমান করে হোসনে আরা মিম (১৭) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ ৯ সেপ্টেম্বর শনিবার সকালে রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
মিমের বাবার নাম জামাল হোসেন। তারা আনন্দ নগর এলাকার স্থানীয় বাসিন্দা। দুই ভাই দুই বোনের মধ্যে মিম বড় ছিল। সে এবার এসএসসি পাস করে কলেজে ভর্তির চেষ্টা করছিল।
মিমের খালু বকুল মিয়া বলেন, মিম এবার রাজধানীর আইডিয়াল স্কুল থেকে এসএসসি পাস করেছে।
তার ইচ্ছা ছিল এইচএসসি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হবে। কিন্তু তার বাবা-মার ইচ্ছা তাকে বাড্ডা এলাকার ইম্পেরিয়াল কলেজে ভর্তি করাবে। কিন্তু ওই কলেজে ভর্তি হতে সে রাজি ছিল না। এসব নিয়ে অভিমান করে আজ সকালে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মিম আত্মহত্যা করে। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা মীম বলেন, খবর পেয়ে ওই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মেয়েটি আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কী না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa