- - -

আহত চবি শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন মানবিক যুবলীগ নেতা নোবেল

Print News

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে গাছের আঘাতে আহতদের দেখতে গভীররাতেই হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্র – যুব সমাজের প্রাণ মো. মনোয়ার উল আলম নোবেল।
এই সময় আহত শিক্ষার্থীদের শারিরীক খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসার জন্য আর্থিকভাবেও সাহায্য করেন এই মানবিক নেতা।
গত ৭ সেপ্টেম্বর নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে আসা শাটল ট্রেনটি চৌধুরীহাট এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ‘সকল রাজনৈতিক, সামাজিক তথা মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করি।’
এছাড়াও তিনি বলেন, আমি সবসময়ই চেষ্টা করি ছাত্র যুব সমাজের পাশে দাড়াতে, তার অংশ হিসেবে আমার এখানে আসা।
নোবেল আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিল ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈমের নির্দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ খবর নিতে এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের পক্ষ থেকে রোগীদের মাঝে নগদ অর্থ পৌঁছে দিতে চমেক হাসপাতালে ছুটে যাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa