
কৃষকদের মাঝে বিনামূল্যে সার–মুগডাল বীজ বিতরণ
নতুন দিন – দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের ধোষাচন্দশ্বর অঞ্চলের নবীনচন্দ্র হাইস্কুল সংলগ্ন কমিউনিটি হলে মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও মুগডালের বীজ বিতরণ করা হয়। শুক্রবার সকালে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় প্রায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে ২ কেজি করে মুগডালের বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ ভবেশ রঞ্জন চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তপন কুমার মণ্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ভবেশ রঞ্জন চক্রবর্তী বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও রবি মৌসুমে ডাল উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। জেলা পরিষদের সদস্য তপন কুমার মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকবান্ধব নীতির প্রশংসা করেন। প্রণোদনা পেয়ে কৃষকরাও সন্তোষ প্রকাশ করেন।
![]()









