
কার্বি আংলংয়ে ডাইনি সন্দেহে দম্পতিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৮ জনকে গ্রেফতার
আসামের কার্বি আংলং জেলার হাওয়াঘাট থানাধীন ১ নম্বর বেলগুড়ি মুন্ডা গ্রামে ডাইনি সন্দেহকে কেন্দ্র করে সংগঠিত এক নৃশংস হত্যাকান্ডে জেলাজুড়ে উত্তেজনা এখনও বিরাজ করছে। অভিযোগ অনুযায়ী, গ্রামেরই এক মহিলা মা দুর্গা লম্ভার নির্দেশে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বলি হয়ে গার্দী বিরুয়া ও মীরা বিরুয়া নামে এক দম্পতিকে গ্রামবাসীদের একাংশ নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে শেষে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। এই ডাইনি সন্দেহজনিত হত্যাকান্ডের বিষয়ে শুক্রবার {২ জানুয়ারি ) গুয়াহাটি থেকে আইজিপি অখিলেশ কুমার সিংহ এবং কার্বি আংলং জেলা পুলিশ সুপার (এসপি) পুস্পরাজ সিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। আইজিপি অখিলেশ কুমার সিংহ সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় নারী পুরুষ মিলিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
![]()









