
বনভোজন করতে গিয়ে ব্রক্ষপুত্র নদীতে পড়ে তরুণীর মৃত্যু
নববর্ষ উদযাপন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল প্রজ্ঞাশ্রী ফুকন নামে এক তরুণীর। আসামের যোরহাটের বাঘমরায় ব্রক্ষপুত্র নদীর তীরে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়েছিলেন তিনি। জানা যায়, নদীতে হাত ধোঁয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে জলে তলিয়ে যান ওই তরুণী। ঘটনাস্থলেই অঘটন ঘটে। মৃত প্রজ্ঞাশ্রী ফুকন জগন্নাথ বরুয়া কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। বাঘমরার বনভোজনস্থলে এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।
![]()









