
এসটিএফের জালে আটক ১১ জন বাংলাদেশি মৌলবাদী
এসটিএফের জালে পাকড়াও হয়েছে মোট ১১ জন বাংলাদেশি মৌলবাদী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) অপারেশন ” প্রতিঘাত ” প্রসঙ্গে মহানগর পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি আসামে মৌলবাদী শক্তির উৎখাতের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ অভিযানের অংশ হিসেবে দেশের ৩টি রাজ্যে বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসটিএফের জালে ধরা পড়েছে মোট ১১ জন বাংলাদেশি মৌলবাদী। আসামের দরং, চিরাং, বরপেটা ও বাকসা জেলায় এই অভিযান চালানো হয়েছে। পার্থ সারথি মহন্ত জানান, আসাম লিংকের মাস্টারমাইন্ড তামিম ইসলাম এসটিএফের হাতে গ্রেফতার হয়েছে। এই অভিযানে জামাত-উল- মুজাহিদীনের ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সব সদস্যই আসামে ঘাঁটি গেড়েছিল। আসামের পাশাপাশি ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ও এসটিএফ অভিযান চালিয়েছে। মৌলবাদীদের কাছ থেকে বিপুল পরিমান আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। জেএমবি এর সদস্যরা ” ডিজিটাল জেহাদ” শুরু করেছিল, বিশেষ করে যুবসমাজকে লক্ষ্য করে। সামাজিক মাধ্যম ব্যবহার করে এই ডিজিটাল জেহাদ চালানো হচ্ছিল। আসামে ডিজিটাল মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা বাংলাদেশে পাঠানো হতো। ধৃত তামিম ইসলামই বাংলাদেশে এই অর্থ পাঠাত। আসাম তথা গোটা ভারতকে অশান্ত করার লক্ষ্যেই এই মৌলবাদী শক্তিগুলি কাজ করছিল।
![]()









