- - -

বাগমারায় জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হকের মনোনয়ন ফরম দাখিল

Print News

বাগমারায় জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হকের মনোনয়ন ফরম দাখিল

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম দাখিল করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফজলুল হক।

সোমবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের দপ্তরে জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলকালে ফজলুল হকের সাথে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল হক টিপু, কর্মী নাজির উদ্দীন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa