- - -

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুবার্ষিকী আজ

Print News

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুবার্ষিকী আজ

 

১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দশক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার সাংসদ ছিলেন তিনি।

৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জয়নাল হাজারীর নেতৃত্বে ফেনী শহরের বিক্ষোভ মিছিল হয়েছিল। নিজে আলাদা বাহিনী গঠন করেন জয়নাল হাজারী। সে সময় তিনি টানা ৪৫ দিন রিমান্ড ও ৫ বছর কারাবন্দী ছিলেন। পরবর্তীতে খালেদা জিয়ার ফেনীর সদর আসন থেকে জয়নাল হাজারী বারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ছিলেন বীর মুক্তিযোদ্ধাও। তিনি ১৯৭১ সালে ২নং সেক্টরে রাজনগর এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নেন। ভারত থেকে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর রাজনগরে গিয়ে ওই এলাকার বেকার যুবকদের নিয়ে তিনি একটি সিভিল ডিফেন্স টিমও গঠন করেছিলেন।

২০২১ সালের ২৭ ডিসেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আমরা বিনম্র শ্রদ্ধা ও দোয়ার সাথে স্মরণ করছি কালজয়ী নেতা প্রিয় হাজারীকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa