
জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আশেকানে গাউসিয়া মির্জাপুরী খানকা শরীফের ব্যাবস্থাপনায় আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ
মহান ১০ পৌষ (২৫ ডিসেম্বর) বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আশেকানে গাউসিয়া মির্জাপুরী খানকা শরীফের ব্যাবস্থাপনায় আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও তাবারুক প্রদানের মাধ্যমে খেদমত আরজ করা হয়। এতে উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের গাউসিয়া মছিহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুছাইন।
বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটি চট্টগ্রাম জোনের সমন্বয়ক মো. উমর ফারুক, উক্ত কমিটির সভাপতি আবুল বশর, সিনিয়র সহসভাপতি মো. জাহেদুল ইসলাম জাবেদ, সাধারণ সম্পাদক ইলিয়াস বাহার টিটু, কার্যকরী সদস্য মো. নজরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মৌলানা মো. আজম, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুদ্দিন বাবর।
![]()









