- - -

স্বাস্থ্যসেবা খাতে শূন্য পদে কমিউনিটি প্যারামেডিকদের সুযোগ দেওয়ার দাবি

Print News

স্বাস্থ্যসেবা খাতে শূন্য পদে কমিউনিটি প্যারামেডিকদের সুযোগ দেওয়ার দাবি

 

দেশের স্বাস্থ্যসেবা খাতে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও কমিউনিটি প্যারামেডিকদের কাজ করার সুযোগ না দেওয়া অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবু হানিফ।
তিনি বলেন, স্বাস্থ্যখাতের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে বহু পদ শূন্য পড়ে রয়েছে, যার কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ মাঠপর্যায়ে প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকরা দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না।
সংবাদে তিনি আরও বলেন, প্রাথমিক ও কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যসেবায় কমিউনিটি প্যারামেডিকদের যুক্ত করা হলে শূন্য পদের সংকট অনেকাংশে দূর হবে এবং স্বাস্থ্যসেবার মানও উন্নত হবে। এ ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত ও নিয়োগ কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার জরুরি।
আবু হানিফ বলেন, একদিকে স্বাস্থ্যখাতে জনবল সংকট, অন্যদিকে প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকদের বেকারত্ব—এই বৈপরীত্য দ্রুত সমাধান করা প্রয়োজন। কমিউনিটি প্যারামেডিকদের জন্য স্বীকৃত কর্মক্ষেত্র তৈরি না হলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে।
তিনি সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে এবং শূন্য পদ পূরণে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করে কমিউনিটি প্যারামেডিকদের কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa