- - -

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার

Print News

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার

 

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মদ তৈয়রীর সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭ টায় কচুখালী নীচপাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউ মারমা (৪০) এর বাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কালেক্টর সুইউ মারমা পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ তৈরীর সরাঞ্জম ও ইউপিডিএফ’র চাঁদা আদায়ের রশিদ জব্দ করে কাউখালী থানায় নিয়ে আসে পুলিশ।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউ মারমা (৪০) মূলতঃ কচুখালী, নীচপাড়া ও সদর এলাকার আশেপাশে বিভিন্ন ঠিকাদরী প্রতিষ্ঠান, ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা তোলার দায়িত্বে ছিলো বলে জানা গেছে।

এব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাউখালী থানার এসআই মহিন উদ্দিন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa