
দেশে ফিরেছেন সাতক্ষীরার জননন্দিত ধারাভাষ্যকার সাহাজান সিরাজ
,দেশে ফিরেছেন ধারাভাষ্যকার সাতক্ষীরার জননন্দিত ধারাভাষ্যকার শাহজাহান সিরাজ। উপকূলের ক্রীড়া প্রেমীরা,সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মালেশিয়াতে কষ্টের প্রবাস জীবনের ইতি করে গত ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার দেশে ফিরেছেন উপকূলের জনপ্রিয় ধারাভাষ্যকার ও উপস্থাপক মোঃ শাহজাহান সিরাজ।অস্বচ্ছলতা আর অভাব অনাটনে ধুকতে ধুকতে হতাশ হয়ে ভাগ্য পরিবর্তনের আশায় একদিন হঠাৎ করে পাড়ি জমান মালয়েশিয়াতে।কিন্তু নিয়তির কি খেলা হয়ে যান অবৈধ,আর বর্তমানে মালয়েশিয়াতে চলছে অবৈধ বিরোধী অভিযান, যেখানে মস্তিষ্কহীনতায় ভুগছিলেন ক্রীড়া পাগল এই মানুষটি,শেষ মেশ প্রায় দেড় বছরের প্রবাস জীবনের ইতি টেনে সেই অস্বচ্ছলতা নিয়েই দেশে আসার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশ কিছু জনপ্রিয় অর্গানাইজেশন ও উপকূলের হাজারো ক্রীড়া প্রেমীরা,শাজাহান সিরাজ মাঠে উপস্থিত মানেই নতুন নতুন স্লোগানে সকলকে উৎসাহিত/উজ্জীবিত করা,এমনকি নিষ্প্রাণ খেলার মাঠ যেন প্রাণ ফিরে পায়।স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও দায়িত্বশীল সামাজিক সংস্থাগুলো একটু দেখভাল করলেই সহজেই আঞ্চলিক ক্রীড়াঙ্গনের সেবা দান করতে পারবে এই মানুষটির।তাতে করে উপকূলের লাখো ক্রীড়া প্রেমীরা শারীরিক বিকাশ সাধনের মাধ্যমে সামান্যতম হলেও উপকৃত হবে।শাহজাহান সিরাজ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর হাটখোলা সংলগ্ন মোঃ আব্দুল বারী গাজীর পুত্র এবং ঢাকা কেন্দ্রিক নিয়ন্ত্রিত বাংলাদেশ এমার্জিং স্পোর্টস কমেন্টেটাস অ্যাসোসিয়েশন বেসকার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজন এবং সুশীল সমাজের মাধ্যমে শাহজাহান সিরাজের উত্তর উত্তর সাফল্য কামনা করেন উপকূল বাসী।
![]()









