- - -

মহান বিজয় দিবসে রাঙ্গামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

Print News

মহান বিজয় দিবসে রাঙ্গামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জল

 

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার, কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ, শহীদ এম. এ. আলী স্মৃতিস্তম্ভ ও শহীদ এম শুক্কুর স্মৃতিস্তম্ভে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।

এর আগে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি চৌকস দলের তোপধ্বনি দেওয়ার মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa