
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৌদ্ধ ফোরামের বিশেষ প্রার্থনা
২ই ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বিকাল ৫ টায় চট্টগ্রাম মহানগরের লাভলেইস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার (সাংঘিক) এ বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম কমিটির উদ্যোগে তিন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী,কারা নির্যাতিত আপোষহীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির মহোদয়ের পরিচালনায় এবং বিএনপির নেতা আনন্দবোধি ভিক্ষু ‘র সঞ্চালনায় প্রার্থনা সভার প্রথম পর্বে আকাশ প্রদীপ (ফানুস) উত্তোলন করা হয়।
প্রার্থনা সভার ২য় পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৈষজ্য সংঘদান ও অষ্টপরিষ্কারসহ হাজার প্রদীপ দান করেন।
এতে উপস্থিত ছিলেন ড.সুমনপ্রিয় মহাস্থবির, প্রিয়বোধি ভিক্ষু,মহানাম ভিক্ষু,প্রজ্ঞানিধি শ্রামণসহ
সুহাশ চৌধুরী টিটু, ইন্জিনিয়ার জিতেন বড়ুয়া, রিগ্যান বড়ুয়া মুন্না ,জামালখান ওয়ার্ড বিএপি নেতা আবু বক্কর , সৈকত বড়ুয়া উত্তম, অশ্রু বড়ুয়া, পিপলু মুৎসুদ্দি ও ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাবৃন্দ প্রমুখ।
সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। আমাদের সম্মিলিত প্রার্থনায় তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।
বিজ্ঞপ্তি।
![]()









