- - -

শেখ হাসিনার উপর দেশের জনগণের আস্থা আছে : হাসিনা মহিউদ্দিন

Print News

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর দেশের জনগণের আস্থা আছে। তিনি বলেন, এই দেশের জনগণের প্রতি শেখ হাসিনার যেমন আস্থা আছে, আমাদের প্রতিও জনগণের আস্থা রয়েছে। তাই কোনো দলের আস্থার প্রয়োজন নেই।
নগরীর ৩৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এবং এ, বি ও সি ইউনিটের ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হালিশহরে একটি কনভেনশন হলে গত ৬ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ৩৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা শিরিন মুন্নি। সম্মেলনে ফারজানা শিরিন মুন্নিকে সভাপতি ও তাহমিনা বেগমকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন হাসিনা মহিউদ্দিন।
ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগ ও সংরক্ষিত প্যানেল মেয়র আফরোজা কালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর থানা আ. লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মো. ইউনুস, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাসান, কামাল উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের শারমিন সোলতানা ফারুক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সরোয়ার জাহান চৌধুরী, নজরুল ইসলাম কালু, আব্দুল আজিম, মোরশেদ আলম, মো. সাগির, বরকতউল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, আখতারুজ্জামান, সালাউদ্দিন বাদশা, মো. দিদার, মোজাম্মেল হক চৌধুরী, কামরুল হুদা চৌধুরী, মোজাম্মেল হক, নূর মোহাম্মদ, জয়নাল আবেদীন ফিরোজ, মো. আব্দুল নূর, কামরুজ্জামান, মোহাম্মদ ইরশাদ, সফি আলম বাদশা, এম এ হান্নান রুবেল, মাসুম, মাসুদ, আব্দুল্লাহ আল নোমান, আরিফুল ইসলাম, ওমর ফারুক নয়ন, মো. রাশেদ, রাকিবুল হাসান, সাইফুল ইসলাম, জনি চাকমা, ইয়াসিন আরাফাত প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa