- - -

মুর্শিদাবাদ থেকে ১২ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার 

Print News

মুর্শিদাবাদ থেকে ১২ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার

 

পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের ইসলামপুর থেকে গ্রেফতার ১২ জন বাংলাদেশি নাগরিক। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ১ ভারতীয়কে ও। ধৃত ওই ভারতীয়ের নাম সাবের আলি। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২৮ নভেম্বর ) ইসলামপুরের হুড়শি গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ১ ভারতীয় সহ ১২ জন বাংলাদেশের নাগরিককে। বাংলাদেশিদের কাছে ভারতে থাকার কোনও বৈধ নথি ছিল না। আরও জানা যায়, স্থানীয় বাসিন্দা সাবেরের সাহায্যেই ওই গ্রামে থাকতেন বাংলাদেশের নাগরিকরা। কেন অবৈধভাবে পশ্চিমবঙ্গে এসে বসবাস করতেন ধৃতেরা তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধৃত বাংলাদেশের নাগরিকদের নাম মহম্মদ আউল (২৫), আব্দুল খালেক (৩৮), সুমন আলি (৩০), সুক্কুদ্দিন (২৬), কবির (১৯), শহিদুল (৩৫), মহম্মদ সাব্বির (২২), মহম্মদ জিয়ারুল হক (৩৮), মজদার আলি (৩৬), মহম্মদ খায়েরুল (২৭), মহম্মদ রনি (২৩) ও রুহুল আমিন (৩৪)

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa