
মণিপুরের মায়ানমার সীমান্তে আসাম রাইফেলসের পোস্টে হামলা, ৫ জওয়ান আহত
-ইন্দো মায়ানমার সীমান্তে উত্তেজনা। মণিপুরের তেৎনৌপাল জেলার ইয়েংপোকপি এলাকায় অবস্থিত ৩ নম্বর আসাম রাইফেলসের এক পোস্টে শুক্রবার ( ২৮ নভেম্বর ) কাকডাকা ভোরে সশস্ত্র দুস্কৃতীরা হামলা চালিয়েছে। আচমকা চালানো এই আক্রমণে আসাম রাইফেলসের ৫ জন জওয়ান আহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। আহত জওয়ানদের উদ্ধারে তাৎক্ষণিক সেনাবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে জানা গেছে। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, সীমান্তের ইয়েংপোকপিতে পিএলএ নেতৃত্বাধীন জঙ্গিদের আরপিজি আক্রমণে আসাম রাইফেলসের ৫ জওয়ান আহত হয়েছেন।
![]()









