- - -

খালেদা জিয়াকে মুক্তি দিতে চিঠি দিলেন পরিবার

Print News

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারকে চিঠি দিয়েছে তার পরিবার। অতীতের যেকোনো সময়ের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা নাজুক জানিয়ে ও বিদেশে উন্নত চিকিৎসা জরুরি উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার। গতকাল ৭ সেপ্টেম্বর বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেয়া ওই চিঠি গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী আইনমন্ত্রী চিঠির বিষয়ে বিবেচনা করে বেগম জিয়া ইস্যুতে সরকারকে সুপারিশ করবেন।
২৮ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। হৃদযন্ত্রের দুইটি ব্লক, লিভার সিরোসিসের জটিল অবস্থাসহ কিডনি, আর্থ্রাইটিসসহ নানামুখী শারীরিক জটিলতার চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে সবশেষ প্রায় সবগুলো মেডিকেল রিপোর্টে বেগম জিয়ার অবস্থার অবনতি কথা উঠে আসে। যেখানে শরীরে খনিজের অসমতা, ক্যালসিয়াম, পটাসিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম দেখাচ্ছে। নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম জিয়ার এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেডিকেল বোর্ড ও পরিবার।
৯ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় ৭৭ বছর বয়সী বেগম জিয়াকে। এর আগে গত বছরের জুনে অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি লিভার সিরোসিসে আক্রান্ত।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa