
ফেনীতে আল-জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ফেনীতে আল-জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসার অভিভাবক মতবিনিময়, পুরস্কার বিতরণী ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুল আবছার।
মাওলানা শরিফ উদ্দিন ও মুফতি মাহবুবুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারহাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাকারিয়া।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুফতি মাহবুবুর রহমান।
এ ছাড়া মাদ্রাসার সাফল্য ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন শিক্ষা পরিচালক আতিক উল্ল্যাহ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা ওয়াহিদুল্লাহ, বেলায়েত হোসেন, মাওলানা হাফিজ আহমেদ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাজারী রোড নুর মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক, জাহাঙ্গীর আলম ও আব্দুল আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করে। পরে আমন্ত্রিত অতিথিদের হাতে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।
![]()









