- - -

নিখোঁজ যুবকের লাশ মিললো নদীতে

Print News

লালমনিরহাটে নিখোঁজের দুই দিন পরে তিস্তা নদী থেকে হামীম উদ্দিন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ৬ সেপ্টেম্বর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মোস্তফি কসাইটারী গ্রামের নবিজ উদ্দিনের ছেলে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত দুই দিন থেকে নিখোঁজ ছিলেন হামীম উদ্দিন। বুধবার দুপুরে স্থানীয়রা তিস্তা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে হামীমের পরিবার তার মরদেহ সনাক্ত করলে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মর্গের প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ওমর ফারুক।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa