- - -

পটিয়ায়  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ

Print News

পটিয়ায়  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ, ধানের শীষের প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায়  পটিয়া পোস্ট অফিস চত্বর থেকে শুরু হয়ে বাসস্টেশন পর্যন্ত এই প্রচারণা মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। এলাকাজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাস্তাঘাট। কর্মসূচির সার্বিক সঞ্চালনায় ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন।
সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন,যুগ্ম আহবায়ক আলমগীর বাবু,রাজ পারভেজ,জিয়াউর রহমান,সিরাজ,জহির,গিয়াস,বক্কর,সোবহান,খোরশেদ,বাপ্পী।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। সেই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে যুবদল মাঠে রয়েছে এবং থাকবে। কর্মসূচিতে পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa