
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নিজের প্রার্থিতা জানান দিতে মাঠে নেমে পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় কর্মকাণ্ডে সরব উপস্থিতিসহ সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন তারা। কোনো কোনো প্রার্থী আবার এলাকায় গণসংযোগও শুরু করে দিয়েছেন। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দলগুলো যুগপৎ আন্দোলনও করছে। এরপরও নির্বাচনি প্রস্তুতি রয়েছে দলগুলোর নেতাদের।
বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশী নেতাদের নাম তুলে ধরা হলো-
গাজীপুর জেলার পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থী: গাজীপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক (বর্তমান এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী), কামাল উদ্দিন সিকদার, রেজাউল করিম রাসেল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল ও নূরে আলম সিদ্দিকী; বিএনপির কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, শওকত হোসেন সরকার, হুমায়ুন কবীর খান, মজিবুর রহমান, জিএস সুরুজ আহাম্মেদ ও চৌধুরী ইশরাক আহাম্মেদ সিদ্দিকী; জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবু, শরীফুল ইসলাম শরীফ; জাকের পার্টির মানিক সরকার, ইসলামী আন্দোলনের মুফতি আবুল বাসার ও মুফতি মোরশেদ।
গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল (বর্তমান এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী); বিএনপির বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, মঞ্জুরুল করিম রনি, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, আশরাফ হোসেন টুলু ও সরাফত হোসেন; জাতীয় পার্টির সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন।
গাজীপুর-৩ আসনে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (বর্তমান এমপি), অ্যাডভোকেট জামিল হোসেন দুর্জয়, অধ্যাপিকা রুমানা আলী টুসি ও আবদুল জলিল; বিএনপির অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সাখাওয়াত হোসেন সবুজ, নাহির আহাম্মেদ মমতাজী; জাতীয় পার্টির কামরুজ্জামান মন্ডল।
গাজীপুর-৪ আসনে (কাপাসিয়া) আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি (বর্তমান এমপি), আলম আহমেদ, অ্যাডভোকেট আমানত হোসেন খান ও আনিছুর রহমান আরিফ; বিএনপির শাহ রিয়াজুল হান্নান, সাখাওয়াত হোসেন সেলিম; জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, এনামুল কবীর, সাইদুর রহমান মোড়ল ও মোশারফ হোসেন জয়; জামায়াতে ইসলামীর সালাউদ্দিন আইয়ুবী; জাকের পার্টির ডা. জুয়েল কবির এবং কৃষক শ্রমিক জনতা লীগের শেখ শফিউদ্দীন জিন্নাহ।
গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি (বর্তমান এমপি), আখতার উজ্জামান ও এসএম নজরুল ইসলাম; বিএনপির একেএম ফজলুল হক মিলন; জাতীয় পার্টির রাহেলা পারভিন শিশির, আরিফুর রহমান খান, মনজুরুল হক ও মিনহাজ আবেদিন বিশাল; জামায়াতে ইসলামীর খাইরুল ইসলাম; ইসলামী আন্দোলনের গাজী মাওলানা মো. আতাউর রহমান; জাকের পার্টির আমিনুল ইসলাম আরিফ এবং কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট আতিকুর রহমান।
![]()









