- - -

ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে তাজেলকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড

Print News

ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে তাজেলকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক সেবনের অভিযোগে তাজেল মিয়া (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত তাজেল মিয়া ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভূরুঙ্গামারী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।”

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাজেল মিয়াকে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী প্রচেষ্টায় প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa