- - -

সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে আইআইইউসি ছাত্রের মৃত্যু

Print News

 

সীতাকুণ্ডের পাহাড়ি ঝর্ণার পানিতে ডুবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পাহাড়ে অবস্থিত বিরাশি ঝর্ণায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম একেএম নাইমুল হাসান (২০)। তিনি নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্রলি নাথ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন তিনি।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া জানান, সকালে বাঁশবাড়িয়ার বিরাশি নামক একটি ঝর্ণায় গোসল করতে নামে চার পর্যটক। তাদের মধ্যে একজন ঝর্ণার পানিতে নিখোঁজের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সাঁতার না জানার কারণে ঝরণার পানিতে ডুবে এই পর্যটকের মৃত্যু হয় বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa