- - -

বিশ্ব পরাশক্তির এখন মূল টার্গেট বাংলাদেশ : মুনতাসীর মামুন

Print News

বাংলাদেশ এখন বিশ্ব পরাশক্তি দেশগুলোর মূল টার্গেটে (লক্ষ্য) বলে মন্তব্য করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। গতকাল ৫ সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘চীনের উত্থান: উদ্বিগ্ন প্রতিবেশি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বইটি লিখেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। বইটি প্রকাশ করেছে ‘চারিদিক পাবলিকেশন’।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গ টেনে মুনতাসীর মামুন বলেন, ‘একটু ভালো করে দেখুন দেখুন, রোহিঙ্গা ইস্যুতে ভারত-আমেরিকা-চীন সবার স্বার্থ এক হয়ে গেছে। এ কারণে আমাদের অকৃত্রিম বন্ধু হয়েও ভারত রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো সহযোগিতা করছে না।’
তিনি আরও বলেন, চীনকে নিয়ে আলোচনার কারণ হলো-তারা একটি ভীতি সৃষ্টি করেছে। সেটা হলো-চীনের অর্থনৈতিক আগ্রাসী মনোভাব। মূল কথা হলো-বড় রাষ্ট্রগুলো সব সময় আধিপত্য বিস্তার করবে এটাই স্বাভাবিক। চীনের এখন সেই আধিপত্য বিস্তারের সময় চলছে।’
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরামের (বোয়াফ) প্রতিষ্ঠাতা সভাপতি কবীর চৌধুরী তন্ময়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa