
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে অটোরিকশায় ব্যাগ হারিয়ে ফেলেন মো. রহিম উদ্দিন। ওই ব্যাগে ছিল ঋণ করে আনা এক লাখ ৯০ হাজার টাকা। পরে সেই টাকা উদ্ধার করে রোগী রহিম উদ্দিনকে ফিরিয়ে দেয় পুলিশ। গতকাল ৫ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বলেন, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়ন থেকে রহিম উদ্দিন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু তিনি ভুলে হাসপাতালে আসা সিএনজি অটোরিকশায় তার ব্যাগটি ফেলে হাসপাতালে যান।
কিন্তু হাসপাতালে প্রবেশ করে ব্যাগ ফেলে আসার বিষয়টি তিনি খেয়াল করেন। ওই ব্যাগে তার এক লাখ ৯০ হাজার টাকা ছিল। এরপর তিনি হাসপাতাল পুলিশ বক্সে আসেন। পরে হাসপাতাল এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজি অটোরিকশাটি শনাক্ত করা হয়।
পরে রহিম উদ্দিনের টাকাসহ ব্যাগটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
![]()









