- - -

উত্তরপ্রদেশে রেললাইন পার হতে যেতেই ধেয়ে এল ট্রেন! মৃত্যু ৬ পুণ্যার্থী

Print News

উত্তরপ্রদেশে রেললাইন পার হতে যেতেই ধেয়ে এল ট্রেন! মৃত্যু ৬ পুণ্যার্থী

 

ভারতের উত্তরপ্রদেশে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অন্তত ৬ জনের মৃত্যু হল। জানা যায়, ৬ জনই মহিলা। তাঁরা কার্তিক স্নানের জন্য বারাণসীতে যাচ্ছিলেন। মির্জাপুরের চুনার জংশনের এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। জানা যায়, বিপরীত দিক থেকে আসা চোপান- প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমেছিলেন ওই যাত্রীরা। যেখানে তাঁদের প্ল্যাটফমে নামার কথা, সেখানে তাঁরা উল্টো দিক দিয়ে ট্রেন থেকে নামেন। চেষ্টা করে ছিলেন রেললাইন টপকে অন্যদিকে যেতে কিন্তু আচমকাই পাশের লাইনে ধেয়ে আসে হাওড়া- কালকা এক্সপ্রেস এবং সেই ট্রেনের আঘাতেই ৬ জন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে কর্মীদের নির্দেশ দিয়েছেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাতে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে। ক্যাবিনেট মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa