- - -

ছত্তীশগড়ের বিলাসপুরের যাত্রীবাহী ট্রেনের পাইলটের দোষেই দুর্ঘটনা ঘটেছে

Print News

ছত্তীশগড়ের বিলাসপুরের যাত্রীবাহী ট্রেনের পাইলটের দোষেই দুর্ঘটনা ঘটেছে

 

যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকজন। ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে রেল। তবে প্রাথমিক তদন্তে অনুমান, যাত্রীবাহী ট্রেনের লোকো পাইলটের দোষেই দুর্ঘটনা ঘটেছে। রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে রেলওয়ে নিরাপত্তা কমিশনার ( সিআরএস) পযায়ে তদন্ত হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পর প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে ও সুপারিশ করা হবে। মঙ্গলবার (৪ নভেম্বর ) বিকাল ৪টা ৩০ মিনিটে গেবরা রোড এবং বিলাসপুরের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ট্রেনটি বিলাসপুরের দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি যে লাইনে ছিল, তার আগেই একটি মালগাড়ি ছিল। পিছন থেকে এসে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা মারে ওই মালগাড়িতে। সংঘষের অভিঘাতে মালগাড়ির উপরে ওঠে যায় যাত্রীবাহী ট্রেনটির একাংশ। দুমড়ে মুচড়ে যায় ট্রেনের ইন্জিনটি। কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তদন্তের পর রেলের ধারণা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa