- - -

সড়ক পরিবহন নেতা গোলাম রসুল বাবুল ছিলেন শ্রমিকবান্ধব জননেতা : সিটি মেয়র

Print News

সড়ক পরিবহন নেতা গোলাম রসুল বাবুল ছিলেন শ্রমিকবান্ধব জননেতা : সিটি মেয়র

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পরিবহনখাত প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি আরও বলেন, চট্টগ্রামের সড়ক পরিবহন জগতে অনন্য ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করেছেন। আজীবন শ্রমিকদের কল্যাণে নিবেদিত ছিলেন গোলাম রসুল বাবুল।
গত ৩ সেপ্টেম্বর রোববার চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের উদ্যোগে সংগঠনটির সাবেক মহাসচিব গোলাম রসুল বাবুলের স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করছেন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকেও প্রধানমন্ত্রীর ভিশনের সাথে সাজাতে পুরো নগরীর যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিতভাবে উন্নত করা হচ্ছে। সংগঠনের সভাপতি আলহাজ্ব মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন হাজী মো. ইউনুছ, নুরুল ইসলাম, আফর উদ্দিন, জাফর আহমদ, হাবিবুর রহমান, মো. মহিউদ্দিন, তরুণ দাশগুপ্ত, আব্দুল মান্নান, ছিদ্দিকুর রহমান , মু, বদরুল হুদা, মোহাম্মদ ইউছুফ,মো আনোয়ার হোসেন প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa