- - -

পদোন্নতি পেলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ

Print News

গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। অতিরিক্ত সচিব নূর মোহাম্মদকে এ পদোন্নতি দিয়ে গতকাল ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া পাঁচজন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রুপম আনোয়ারকে বাণিজ্য মন্ত্রণালয় ও আইএমইডির সিপিটিইউ’র পরিচালক ও অতিরিক্ত সচিব মো. শামীমুল হককে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়াকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ইনস্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa