- - -

ওড়িশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘষে অন্তত ২ জন নিহত

Print News

ওড়িশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘষে অন্তত ২ জন নিহত

 

ভারতের ওড়িশায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘষ। মঙ্গলবার (২৮ অক্টোবর ) শেষরাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে ওড়িশার বালাসোরে। দুমড়ে মুচড়ে যাওয়া বাস থেকে উদ্ধার করা হয়েছে ২ জনের মৃতদেহ। ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। জানা যায়, বাসটি ঢেক্কানল জেলার নরসিংহপুর থেকে কলকাতা আসছিল। সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, মঙ্গলবার (২৮ অক্টোবর ) রাতে ৪০ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। ভোর ৩ টায় জলেশ্বরের লক্ষণনাথের কাছে ব্রেক ফেল করে একটি ট্রাকের পিছনে সজেরে ধাক্কা মারে বাসটি। সংঘষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের চালক সহ ১যাত্রীর। পাশাপাশি আহত হন আরও ১০ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে ভতি করা হয় হাসপাতালে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাঁদের বলোসোরের মোহন মেডিকেল কলেজে ভতি করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn