- - -

নরসিংদী পৌরসভা ও পার্শবর্তী এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Print News

নরসিংদী পৌরসভা ও পার্শবর্তী এলাকা পরিদর্শন
করলেন জেলা প্রশাসক

নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আনোয়ার হোসাইন, ২৮ইং অক্টোবর নরসিংদী সদর পৌরসভার পার্শ্ববর্তী এলাকা এবং নরসিংদী শহরের প্রধান সড়কসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্টসমূহ দ্রুত অপসারণের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) ও প্রশাসক, নরসিংদী পৌরসভা, মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ছাত্র-জনতা এবং সর্বস্তরের জনগণ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa