- - -

আশাশুনিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

Print News

আশাশুনিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

 

আশাশুনিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় চাপড়া বাসস্ট্যান্ডে দিবসটি পালন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলিফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াহিয় ইকবাল,সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন টুটুল,সাংগঠনিক সম্পাদক রাসিফ ইকবাল উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলী,কার্যনির্বাহী কমিটির সদস্য মোসলেম উদ্দিন,আনুলিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ,জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম,আব্দুল আজিজ,মহিলা নেত্রী সাথী খাতুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ হাফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য এডভোকেট আলিফ হোসেন বলেন,জাতীয় পার্টি বানের জলে ভেসে আসা কোন দল নয়,যে আপনি চাইলে তাকে নিষিদ্ধ করতে পারবেন। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টিকে ব্যবহার করেছে। কিন্তু আজ পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এমন কথা কেউ বলতে পারবে না।
তিনি আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আহবান জানান। প্রধান অতিথি জাতীয় পার্টির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।##
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা
তাং-২৩-১০-২৫
মোবাঃ ০১৯৩৭-৮৭৫০৯০

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa