- - -

ডেঙ্গুতে মৃত্যুর দায় সরকারকে নিতে হবে : জিএম কাদের

Print News

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারও যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে-সবাই যেন তামাশা দেখছে।
আজ ৪ সেপ্টেম্বর সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জিএম কাদের আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি। সরকারি হিসাবে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বাসা-বাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছেন, এর কোনো হিসাব নেই কারও কাছে। সরকারি হিসাবে রোববারও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে জায়গা পাচ্ছেন না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গু আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa